
এর আগে ৮ নভেম্বর জমিজমা নিয়ে বিরোধের জেরে লাল মিয়াকে জাহাঙ্গীর, তাঁর দুই ছেলে রাকিব আর রাহাতসহ তিন-চারজন কুপিয়ে জখম করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, খেতের ধান গরু দিয়ে নষ্টের প্রতিবাদ করায় জাহাঙ্গীর, রাকিব, রাহাতসহ ৪-৫ জন লাল মিয়াকে কুপিয়ে পায়ের গোড়ালির রগ কেটে দেন। এ ঘটনায় দশমিনা থানায় ১০ নভেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়।
গতকাল
শুক্রবার থানা-পুলিশ ও র্যাব-১০ প্রধান আসামি জাহাঙ্গীরকে ঢাকা থেকে
গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার মামলার ২ নম্বর আসামি রাকিব মাতুব্বর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।